একদলীয় বাকশাল ভার্সাস একদলীয় চীনের শাসন
অনেকেই একদলীয় বাকশালকে না বুঝে গালি দেয় (হায় ৪৩-বছরের বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান হাল!!!) কিন্তু তাকানতো একদলীয় চীনের দিকে, ২০১৪ সনে এক নজরে চীনের অর্থনীতির দিকে তাকালে দেখতে পাবেন-
১) ২০১১ সালে জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ হয় চীন; (২) যুক্তরাষ্ট্রের পর বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করছে চীন; (৩) ২০২০ সালের শুরুর দিকেই জিডিপিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন; (৪) বাদবাকি বিশ্বের চেয়ে ৪০ গুণ বেশি মাথাপিছু পার্সোনাল কম্পিউটার, ১৭ গুণ বেশি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, ১০ গুণ বেশি সেলফোন, ১৬ গুণ বেশি এনার্জি সেভিং ভাল্ব, ৬ গুণ বেশি সিমেন্ট, ১১ গুণ বেশি সোলার প্যানেল এবং ৭ গুণ বেশি জুতো তৈরি করে চীন; (৫) ২০২৫ সালের মধ্যে নিউইয়র্কের মতো ১০টি শহর বানাবে চীন। একই সময়ে ১০ লাখের বেশি মানুষ বাস করবে, এমন শহর হবে ২২১টি; (৬) ২০৩০ সাল নাগাদ চীনের মোট শহুরে বাসিন্দার সংখ্যা যুক্তরাষ্ট্রের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে; (৭) যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপান একসঙ্গে যে পরিমাণ ইস্পাত ব্যবহার করছে, চীন করছে তার দ্বিগুণ ; (৮) আমেরিকানরা যে পরিমাণ তেল ব্যবহার করে তা যদি চীনের প্রত্যেক বাসিন্দা ব্যবহার করত, তবে তাদের চাহিদা মেটাতে আরও ৭টি সৌদি আরবের দরকার পড়ত; (৯) জরিপে দেখা গেছে বিবর্তনবাদে বিশ্বাসী আমেরিকানদের চেয়ে চীনারাই সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ জ্ঞানের চর্চাতেও দেশটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে; (১০) আমেরিকানদের চেয়ে ইন্টারনেটে ব্লগিংয়ের ব্যাপারে চীনারা ৫ গুণ বেশি উত্সাহী; ( ১১) যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের সেনা সংখ্যা ১৫০ শতাংশ বেশি।
উপরের কৃতিত্ব কিন্তু একদলীয় শাসন ব্যবস্থার (অনেকটা বাকশাল)
আর ৪২ বছরের গণতান্ত্রিক বাংলাদেশ! কেবল "হায় গণতন্ত্র" বলা ছাড়া এদেশের মানুষের আর কি বলার আছে ২০১৪ সনে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন