বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

চিন্তাশীল বাঙালির কাছে ১৬-টি চিন্তামূলক প্রশ্ন ! পর্ব : ৩ [ প্রবন্ধ # ৩২ ]

৩) সুন্দরবনের কুমিরঃ 

সুন্দরবনের কয়েকটি নদীতে আমাদের প্রাকৃতিক কুমির বাস করে। বছর দুয়েক আগে সরকার কয়েক’শ কোটি টাকা খরচ করে বিদেশ থেকে কুমির আমদানী করে। যার কিছু ডুলাহাজরা সাফারী পার্কে ও বাগেরহাটের হযরত খানজাহান আলির দিঘীতে অবমুক্ত হয়। পত্রিকায় প্রকাশ, কয়েক কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত আলোচ্য কুমির বিমানে পরিবহনের সময় কুমিরের আক্রমনে কার্গো বিমানের ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলে সরকারকে সেজন্যও পরিবহন বিমানকে ক্ষতিপুরণ দিতে হয়েছে মোটা অংকের টাকা। বাগেরহাটের হযরত খানজাহান আলির দিঘীতে ছাড়া কুমিরের কয়েকটি পরবর্তীতে পাশ্ববর্তী বাড়ির পুকুরে আশ্রয় নিলে, এলাকার মানুষের মনে ভীতির সঞ্চার হয় এবং দীর্ঘদিন তারা তাদের নিজস্ব পুকুরে ধোয়ামোছা ও স্নাণ করা থেকে বিরত থাকে ও আতংকের মধ্যে দিনযাপন করে। প্রতিবছর সুন্দরবনের নদীতে কমপক্ষে ১০/১২ জন জেলে কুমিরের আক্রমনে আহত বা নিহত হন। তাদের নির্ভয়ে মাছ ধরা ব্যহত হয়। পক্ষান্তরে কুমিরের প্রধান আহারও হচ্ছে ঐ নদীগুলোর প্রাকৃতিক মৎস্য সম্পদ, যার আকাল আমরা এদেশের মানুষেরা দীর্ঘদিন থেকে অনুভব করছি। কুমির আমাদের কিকি উপকারে লাগছে, আর তারা বছরে কতটন মাছ নিধন করে আমাদের মৎস্য সম্পদের আকাল বাড়িয়ে তুলছে এবং এদেশে কুমির না থাকলে আমাদের কি কি ক্ষতি হবে ‘বিশেষজ্ঞ’গণ দয়া করে বলবেন কি? বাঙলাদেশে কুমির থাকাতে আমাদের কি কি উপকার হচ্ছে আর না থা্কলে কি ক্ষতি হতো বলবেন কেউ। যে সব দেশে কুমির নেই তারা কি বাঙালির জাতির চেয়ে লজ্জাজনক অবস্থানে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন