বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

চিন্তাশীল বাঙালির কাছে ১৬-টি চিন্তামূলক প্রশ্ন ! পর্ব : ৪ [ প্রবন্ধ # ৩৩ ]

৪) পলিথিন শপিং ব্যাগ বন্ধের নির্দেশঃ 

এক সময়ের তুখোড় ছাত্রনেতা (পরবর্তীতে ভূপতিত) জনাব শাহজাহান সিরাজের উর্বর মস্তিষ্কের আবিস্কার এটি। আধুনিক বিশ্বের কোন দেশে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ নয়। তবে এটি যত্রতত্র ড্রেনে ইত্যাদিতে ফেলা অপরাধ। আমরা যেন উকুনের ভয়ে মাথা কেটে ফেলার মতই কাজ করছি। আমরা কেবল কাঁচাবাজারে কিংবা শপিং মলে পলিথিন জাতীয় শপিং ব্যাগ নিষিদ্ধ করলেও, ঐ একই জাতীয় পণ্য ধুমসে ব্যবহার করছি দেশের গার্মেন্টস শিল্পে, রুটি বিস্কুটের মোড়কে, গেঞ্জির আবরণ, ঔষধ শিল্পসহ সর্বত্র। মনে হচ্ছে শুধু যেন সাধারণ ক্রেতারা এটিতে কাঁচাবাজার বহণ করতে পারবে না, অন্যেরা সবাই পারবে। আর শপিং ব্যাগ বন্ধ থাকার কারণে মান সম্পন্ন ব্যাগ বাজারে পাওয়া না গেলেও চোরাই পথে উৎপাদিত নিম্নমানের ব্যাগ ঠিকই বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। যাতে জিনিসপত্র নিয়ে ক্রেতারা নানা বিপদে পড়ছেন। কিন্তু আসলে উচিত নির্দিষ্ট মানের নিচের শপিং ব্যাগ উৎপাদন বন্ধ করা এবং ব্যবহারের পর যত্রতত্র তা না ফেলার ব্যাপারে কঠোর আইন করা। যেমন বিশ্বের অন্য দেশগুলোতে করা হয়। তুলনা করলে দেখা যাবে, ভারতে শপিং ব্যাগ নিষিদ্ধ না থাকলেও বাংলাদেশের ড্রেনগুলোতে যত শপিং ব্যাগ পাওয়া যাবে, তার অর্ধেকও পাওয়া যাবেনা ভারতের রাস্তা বা ড্রেনে। মালয়িশিয়া, ভুটান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ডে শপিং ব্যাগ বৈধ কিন্তু ড্রেনে তেমন দেখা যায়না, বাঙলাদেশ নিষিদ্ধ কিন্তু পলিথিনে আমার ড্রেন প্রায় সবই বন্ধ। তাই চিন্তা করা উচিত করণীয় কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন