এ সরকার চরম বিদ্যুৎ বিপর্যয়সহ ২০০৯ সনে ক্ষমতা লাভ করার পর বিদ্যুৎ সমস্যা সমাধানে নানা উদ্যোগ গ্রহণ শুরু করে, যা সাধারণ মানুষ কর্তৃক প্রশংসিত হয় কিন্তু বেলাসহ একটি গ্রুপ সরকারের এ উদ্যোগকে সব সময় ঋণাত্মক দৃষ্টিতে সমালোচনা করতে থাকে, যার উদাহরণ নিচের ছকে দেয়া হলো :
এ ব্লগারের সমাজ, দেশ আর মানুষের জীবনবোধ নিয়ে লেখাগুলো পড়তে চাইলে অনুগ্রহ করে নিচের লিঙ্কে যান :
সরকারের উদ্যোগ ও আন্দোলনকারীদের ভাষ্য
১ রামপাল কয়লা বিদ্যুৎ মন্তব্য সুন্দরবন ধ্বংস হবে
২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ মন্তব্য পরিবেশের জন্য ক্ষতিকর হবে
৩ রেন্টাল পাওয়ার প্লান্ট মন্তব্য অত্যধিক ভাড়া প্রদান করা হচ্ছে
৪ গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প মন্তব্য শিল্প ও গৃহস্থালীতে গ্যাস সঙ্কট
৫ ভারত থেকে 500MW আমদানী মন্তব্য ভারতের বাজার হয়ে গেল
৬ ফুলপুর কয়লা উত্তোলন মন্তব্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর

সাধারণ নাগরিক হিসেবে আন্দোলনকারীদের কাছে প্রশ্ন, বাংলাদেশের কোথায় কয়লা বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে পরিবেশের কোন ক্ষতি হবেনা? কি করে বাংলাদেশের পরিবেশের ক্ষতি না করেও দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে তার সমাধান দিন। ক্ষতির কারণে কি পৃথিবীর কোন দেশ তার বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখে লোডশেডিংয়ে দিন কাটাচ্ছে? জাহাজ ভাঙা শিল্প পরিবেশের জন্য ক্ষতিকর বলে কি তা বন্ধ করে দিতে হবে? কোথাও গাছ কাটতে গেলে আপনাদের ন্যাকামো দেখে হাসি পায়! গাছ না কাটলে মানুষ লাগিয়েছে কেন? এবং নতুন গাছ আর লাগাবে কোথায়? গাছ কি চিরদিন পৃথিবীতে অমর হয়ে থাকার জন্য? বাংলাদেশ কি সুন্দরবনের জন্য? না সুন্দরবন বাংলাদেশের জন্য?
দয়া করে আপনারা জীবন ও বাস্তবভিত্তিক আন্দোলন করুন, হাস্যকর কিতাবী কথা বাদ দিন! আপনারা যেমন সচেতন, এখন সাধারণ মানুষও অসচেতন নন!
এ ব্লগারের সমাজ, দেশ আর মানুষের জীবনবোধ নিয়ে লেখাগুলো পড়তে চাইলে অনুগ্রহ করে নিচের লিঙ্কে যান :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন