চিন্তাশীল বাঙালির কাছে ১৬-টি চিন্তামূলক প্রশ্ন !
হুজুগে বাঙালি হিসেবে আমাদের একটি সুখ্যাতি(?) আছে অনেক দিনের। আমরা জেনে বা না জেনেই অনেক কাজ করতে থাকি দিনের পর দিনে এমন কি বছরের পর বছর। দেশের জন্যে অকল্যাণকর ‘তথাকথিত’ চিন্তাধারাকে কেন লালন করবো আমরা যুগের পর যুগ? এমন কিছু চিন্তাধারা তুলে ধরছি বন্ধুদের সামনে,

যার মধ্যে নিম্ন বর্ণিত বিষয়গুলোর প্রতি চিন্তাশীল বাঙালির দৃষ্টি আকর্ষণ করছিঃ
১৬টি বিষয়ের মধ্যে নম্বর : ১
১) অতিথি পাখিঃ একটি ধারণা আমাদের শেখানো হয়েছে যে, সুদূর সাইবেরিয়া বা অন্য কোন দূরদেশ থেকে শীতে হাঁসজাতীয় অনেক ‘‘অতিথি’’ পাখি এদেশে আসে, যাদের ‘অতিথি’ হিসেবে ডাকতে হবে এবং শিকার বা নিধন করা যাবে না। ১৫-কোটি মানুষের এদেশে মাছের আকাল এখন লেগেই আছে। এ দেশের নাগরিকের জন্যে জাটকা, ডিমওয়ালা, নলা জাতীয় ছোট মাছ ধরা শাস্তিযোগ্য অপরাধ হলেও, ‘অতিথি’ নামক এই ‘রাক্ষুসে’ পাখিরা প্রতিবছর হাজার হাজার টন মাছ খেয়ে আমাদের মাছের আকাল আরো বাড়িয়ে-ই চলছে। দাওয়াত করে না আনতেও এই ‘অনাহূত অতিথি’রা আবার এখন বহন করে নিয়ে আসছে ‘‘বার্ড-ফ্লু’’ নামক রোগের জীবাণু। আর কি আশ্চর্য আমাদের আইনে এদের ধরলে, মারলে বা শিকার করে খেলে শাস্তিযোগ্য অপরাধ(!) অথচ যে সব দেশ থেকে এইসব পাখিরা বিনা পাসপোর্টে চলে আসছে এদেশে, সেসব দেশে এদেশের সাধারণ মানুষদের পাসপোর্ট নিয়েও ঢুকতে দেয়া হয়না তাদের পরিবেশ বিপর্যয়ের কারণে। আমরা কি আমাদের জন্যে ক্ষতিকর এই চিন্তা-ই লালন করতে থাকবো আজীবন?
এরপর এমন চিন্তন : ২ [পাবেন একটু পরেই]
লেখাটি
ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন