বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

বাঙালি দরিদ্র, বুদ্ধিহীন কিন্তু মারাত্মক অপচয়কারী ! প্রবন্ধ # ৩৫



বাঙালি দরিদ্র, বুদ্ধিহীন কিন্তু মারাত্মক অপচয়কারী !

বাঙালির অপচয়ের কোন শেষ নেই। (এ বিষয়ে আমার বিশাল প্রবন্ধ আছে)। এখানে কেবল চিত্রাকারে দুটো উদাহরণ তুলে দিলাম।
১। এটা একটা গাড়ির নম্বর প্লেট : লাখ লাখ প্লেটের সব গুলোতেই লেখা "ঢাকা মেট্রো " মেট্রো লেখাটি এখানে বাহুল্য তথা অপচয়। কারণ ঢাকা লিখলেই চলতো, মেট্রো লেখার কোন প্রয়োজন ছিলনা। এ প্লেট দেখে মনে হচ্ছে কেবল "ঢাকা" নামেও প্লেট আছে, আবার "ঢাকা মেট্রো" নামেও আছে। আসলে প্রত্যন্ত গ্রামে যেটি চলে তার রেজিস্ট্রেশনেও লেখা হচ্ছে "ঢাকা মেট্রো"। সুতরাং ১০ লাখ প্লেটে কেবল ১০ লাখ মেট্রো শব্দটা লিখতে অপচয় হচ্ছে কত টাকা? শুধু ঢাকা লিখলে কি হতো?

২। এটা হচ্ছে দলিলপত্র ইত্যাদি লেখার জন্য "নন জুডিশিয়াল স্টাম্প"। এ স্টাম্পটিতে বাংলাদেশ ইত্যাদি মূল্যমান লিখতে কমপক্ষে ৪" যায়গা ব্যবহার করা হয়েছে। এটি ছাপানোর কাগজটি হচ্ছে চামড়া নির্মিত দামি পার্চমেন্ট পেপার, যা বিদেশ থেকে আমদানী করতে হয়। প্রত্যহ পুরো বাঙলাদেশ নানাবিধ কাজে এমন ১-লাখ স্টাম্প ব্যবহৃত হলে, কমপক্ষে ৪ লাখ ইঞ্চি স্থান প্রতিদিন অপচয় হচ্ছে। অথচ এ লেখা সামান্য আধা ইঞ্চি স্থানে বা "জলছাপ" আকারেও ভেতরে সহজেই লেখা যেত। ভাগ্য ভাল আমাদের পাবলিক পরীক্ষার খাতার প্রতি পৃষ্ঠায় পন্ডিতগণ এমন ৪" করে "পাবলিক পরীক্ষার খাতা" ইত্যাদি লিখে রাখেননি, তবে কত অপচয় যে হতো তা এ জাতির হিসেব করতে বিদেশি অডিটর আনতে হতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন