১৬টি বিষয়ের মধ্যে নম্বর : ২
২) দেশের বনজ সম্পদের পরিমাণ :
ছেলেবেলা থেকে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি এবং এখনও সকল আলোচনা সেমিনারে শুনছি যে, দেশের আয়তনের তুলনায় আমাদের বনজ সম্পদের পরিমাণ খুবই কম মাত্র ১৪-১৬%। এই আয়তন ঠিক করা হয়েছে সংরক্ষিত সুন্দরবন, সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, ভাওয়াল ও মধুপুরের গড়ের বনাঞ্চলের আয়তন ধরে। বলা হয় এই পরিমাণ কমপক্ষে ২৫% উন্নীত করা প্রয়োজন। কিন্তু সংরক্ষিত ঐ বনাঞ্চল ছাড়াও পুরো বাংলাদেশকেই এক অর্থে বনাঞ্চল বলা চলে। বড় কয়েকটি শহর ছাড়া বাংলাদেশের সকল স্থানে রয়েছে অনেক গাছ গাছালি। গ্রামাঞ্চলের এমন কোন বাড়িঘর রাস্তাঘাট পাওয়া যাবে না, যার ঘরের সামনে-পেছনে, বাগানে, দরজায়, রাস্তায়, পুকুর পাড়ে নানা রং বেরংয়ের গাছ গাছালি নেই।
মহাসড়কগুলোর ২-ঢালুতে অসংখ্য গাছ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে রয়েছে অনেক গাছের সারি। তো ১৪-১৬% কেতাবী হিসেব আর কত শুনতে হবে? ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের এবং ১৬-কোটি মানুষের ছোট্ট একটি দেশ বাংলাদেশ। ভয়াবহ ঠাসাঠাসি করে বাস করছি আমরা। কারণ একটাই আমাদের স্থান সংকট। বাড়িঘর ও চাষাবাদের যায়গার অভাবে দেশের ৮০% গ্রামীণ মানুষ জমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে ফসলি জমি সংরক্ষণ বাদ দিয়ে কি আরো গাছ লাগাতে হবে? তথাকথিত ২৫% বনাঞ্চল কি থাকতেই হবে? অনেক উন্নত দেশে ১০% বনও নেই, তারা কি মারা গেছে পরিবেশ বিপর্যয়ে? দেশের আয়তন, জনসংখ্যা ও দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃক্ষাদি বিবেচনায় আমাদের আধুনিক বাস্তবসম্মত চিন্তনে কি বলে? প্রশ্ন মননশীল মানুষের কাছে।
https://www.facebook.com/photo.php?fbid=1595367587364058&set=a.1381466915420794.1073741828.100006724954459&type=1&theater

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন